1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে বানবাসীদের মাঝে বিএনপি’র উদ্যোগে ত্রাণ কার্যক্রম

  • আপডেট টাইম :: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

শেরপুর: জেলার বন্যা দুর্গতদের পাশে দিনরাত কাজ করে যাচ্ছ সেনাবাহিনী, বিজিবি, বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ দিনব্যাপী জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার বন্যা কবলিত এলাকায় এসব ত্রাণ বিতরণ কার্যক্রম চলে। শুকনা খাবার, রান্না করা খাবার, রান্না করে খাওয়ার সামগ্রী ইত্যাদি বিতরণ চলেছে বিভিন্ন স্থানে।

দুপুরে ঝিনাইগাতির মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও, বাতিয়াগাঁও, বানিয়াপাড়া, রাঙামাটি ও জুলগাঁওয়ে বিএনপি’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন জেলা বিএনপি’র সভাপতি ও দুই বারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তার সাথে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণের মধ্যে ছিল- চাল, ডাল, তেল, আলু, মুড়ি, গুড়, নগদ টাকা।

এদিকে একই দিন বন্যার্তদের মাঝে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে রান্না করা খাবার পৌছে দেওয়া হয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। গতকাল রাতে বিজিবি’র ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে পাঁচশ দুর্গতের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

তবে ত্রাণের তুলনায় দুর্গতের সংখ্যা বেশি। ফলে ত্রাণের জন্য একপ্রকার চলছে হাহাকার। কেউ ত্রাণ নিয়ে গেলে হুমড়ি খেয়ে পড়ছে বানভাসীরা। সংকট পড়েছে বিশুদ্ধ খাবার পানির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com