1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

তিন পার্বত্য জেলা ভ্রমণে বিরত থাকার অনুরোধ প্রশাসনের

  • আপডেট টাইম :: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : আগামী ৮ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ভ্রমণে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

রোববার (৬ অক্টোবর) বিকেলে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেন। এই সময়ে পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন তারা।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘রাঙামাটির সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সময়ের মধ্যে রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণ না করতে আহ্বান করছি। পর্যটকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করছি এই সময়ের মধ্যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এরপর পর্যটকরা রাঙামাটি ভ্রমণ করতে পারবেন।’

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে সম্প্রতি সময়ে সংগঠিত সহিংসতার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, ‘অনিবার্য কারণবশত আগামী ৮ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে পর্যটকদের।’

প্রসঙ্গত, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে গত ২৪ সেপ্টেম্বর থেকে রাঙামাটির সাজেকে পর্যটক ভ্রমণে নিরুসাহিত করে আসছে জেলা প্রশাসন। তিন দফায় তিন দিন করে মোট নয় দিন নিরুসাহিতকরণের পর গত শুক্রবার (৪ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটক ভ্রমণে নিরুসাহিত করে জেলা প্রশাসন। এবার মুধু সাজেক নয় পুরো তিন পার্বত্য জেলাতেই ভ্রমণ বিরতির অনুরোধ জানানো হলো।

এদিকে, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সাজেকসহ খাগড়াছড়ির হোটেল মোটেলগুলোতে বুকিং পেয়েছিলেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com