1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ইসরাইলি হামলায় স্ত্রী-সন্তানসহ হামাস কমান্ডার নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, শনিবার লেবাননের উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে ইসরাইলি হত্যার শিকার হয়েছেন তাদের এক কমান্ডার। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ওই এলাকায় হামলা হলো। খবর এএফপির।

হামাস বলেছে, হত্যার শিকার ‘কমান্ডার’-এর নাম সাঈদ আতাল্লাহ আলি। স্ত্রী ও দুই মেয়েসহ ইসরাইলি বোমা হামলায় নিহত হয়েছেন তিনি। বেদ্দাওই শিবিরে তার বাড়িতে হামলা চালানো হয়েছিল। বাড়িটি ত্রিপোলির কাছে।
গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল লেবাননে হামাসের সদস্যদের লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে। হামাসের দাবি অনুযায়ী, এখন পর্যন্ত লেবাননে তাদের অন্তত ১৮ জন যোদ্ধা নিহত হয়েছেন।এর আগে সোমবার এক বিমান হামলায় ফাতাহ শারিফ আবু আল-আমিন নামের লেবাননভিত্তিক এক হামাস নেতাকে দক্ষিণ লেবাননের আল-বাস শিবিরে তার বাড়িতে হত্যা করা হয়েছে বলে জানানো হয়।
এ ছাড়া আগস্ট মাসে দক্ষিণ লেবাননের সাইদন শহরে ইসরাইলি হামলায় হামাসের কমান্ডার সামের আল-হাজ নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com