1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মীর হাজারীবাগ এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. জাহাঙ্গীর (৪৭) নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মীর হাজারীবাগ এলাকার মৃত ফজর আলীর সন্তান।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ভাতিজা মোহাম্মদ রুবেল জানান, বাসার পাশে তার চাচার একটি দোকান রয়েছে। দোকান থেকে বাসায় ফেরার পথে মীর হাজিরবাগে বাসার সামনে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বাসার সামনের রাস্তায় পড়ে থাকলে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার চাচা স্থানীয় আওয়ামী লীগ কর্মী ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com