1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি, উপজেলা পরিষদের সিএ বরখাস্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) এসএম মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তি করায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।

সোমবার (৭ অক্টোবর) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএম মনিরুজ্জামান ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, একটি জাতীয় দৈনিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সাক্ষাতকার দেন। দৈনিকটির অনলাইন ভার্সনে সেই সাক্ষাতকারে কটূক্তি করে মন্তব্য করেন সিএ মনিরুজ্জামান। মন্তব্যতে মনির লেখেন- ‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিলো এখন ফাসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবীত থাকেন)’।
বিষয়টি ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে আসলে তিনি মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। আজ সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com