
বাংলার কাগজ ডেস্ক : নতুন সরকার শুল্কছাড় ও আমদানি উন্মুক্তের মতো কিছু সুবিধা দিলেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। সেজন্য কঠোরভাবে বাজার মনিটরিংয়ে প্রতি জেলায় বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে প্রতিটি জেলায় দশ সদস্যের টাক্সফোর্স গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। যারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা করবেন।
টাস্কফোর্সের আহ্বায়ক হবেন অতিরিক্ত জেলা প্রশাসক। সদস্য হিসেবে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা/সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি, দুজন শিক্ষার্থীদের প্রতিনিধি এবং সদস্য সচিব থাকবেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালক।
টাস্কফোর্সের কাজ