1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সাবেক আইজিপি মামুন ৩৮ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানার পৃথক সাত মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার ৬টি ও নিউমার্কেট থানার একটি হত্যা মামলা রয়েছে। এর আগে চার মামলায় ১৮ দিনের রিমান্ডে ছিলেন আব্দুল্লাহ আল মামুন।

এর আগে পুলিশ তাকে আদালতে হাজির করে। পৃথক মামলায় তার রিমান্ডের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী জানান, এর আগে চার মামলায় তিনি ১৮ দিনের রিমান্ডে ছিলেন। আজ আবার ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজনীতি ও প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে।

এদিন তাকে রাজধানীর আদাবর, কদমতলী, যাত্রাবাড়ী থানার কয়েকটি মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com