1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় ৭ দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া ৫ লক্ষ টাকার রড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় সাইনবোর্ড -শরণখোলা আঞ্চলিক মহাসড়কের তাফালবাড়ি ব্রিজের নির্মাণ কাজের জন্য রাখা প্রায় পাঁচ টন রড চুরির ৭ দিন পরেও উদ্ধার হয়নি। এ ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার ৩ দিন পর ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে। ১লা অক্টোবর ভোর রাতে উপজেলার তাফালবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি শরণখোলা থানা পুলিশ অবহিত হলে পুলিশের অফিসার ইন চার্জ এএইচএম কামরুজ্জামান ২ অক্টোবর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওই কাজের দায়িত্বে থাকা মীর হাবিবুল আলম ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সোহেল খান জানান, সাইনবোর্ড শরণখোলা আঞ্চলিক মহাসড়কে প্রায় ৪৫ কোটি টাকা ব্যায়ে চারটি ব্রিজের কাজ চলমান রয়েছে এরমধ্যে তাফালবাড়ি বাজার সংলগ্ন একটি। গত কয়েক মাস আগে কাজ শুরু করলেও বৃষ্টির জন্য কিছুটা ধীরগতি হয়। ব্রিজের কাজের জন্য রাখা প্রায় ৫ টন রড গত ১ লা অক্টোবর গভীর রাতে কে বা কারা চুরি করেছে তা তারা জানেন না। বিষয়টি তাফালবাড়ি বাজার পাহারাদারের মাধ্যমে তারা জানতে পারে। চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে কর্তৃপক্ষ জানিয়েছে ।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায় প্রায় ৫ টন রড ১২ থেকে ১৪ জনের একটি একটি দুর্বৃত্ত চক্র দেড় ঘন্টা বসে ওই রড় ট্রাকে উঠিয়েছে। তবে নিরাপত্তাহীনতার স্বার্থে অনেকেই মুখ খুলছেন না।

ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলমের ম্যানেজার সোহেল খান বলেন, গত ৩ অক্টোবর শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন তিনি অল্প কয়েকদিন আগে বাগেরহাটে যোগদান করেছেন। বিষয়টি জানেন না তবে খোঁজখবর নেবেন এবং মালামাল যারা রেখেছেন তাদের নিরাপত্তার দায়িত্বে লোক রাখা উচিত ছিল বলে মনে করেন।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচ এম কামরুজ্জামান খান বলেন, এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করেছে। তবে চুরি হওয়া মালামাল উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com