1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

১০০ বছরের সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় হতে পারে ‘মিল্টন’: বাইডেন

  • আপডেট টাইম :: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডা রাজ্যের দিকে ব্যাপক গতিবেগে ধেয়ে আসা হারিকেন ‘মিল্টন’ নিয়ে কঠোর সতর্কতা জারি করে বলেছেন, এটি ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ মার্কিন রাজ্যে আঘাত হানা সবচেয়ে বিধ্বংসী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন বলেন, ‘আমি ফ্লোরিডাবাসীদেরকে এখনই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এটি এখন জীবন-মৃত্যুর বিষয়।’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ফ্লোরিডায় স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) রাতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মিল্টন’। এটি অঙ্গরাজ্যটির টাম্পা থেকে ৫২০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। বুধবার রাতে টাম্পা শহরের নিকটবর্তী এলাকায় ঝড়টি আছড়ে পড়বে। এই মেট্রোপলিটন এলাকাতে প্রায় ৩০ লাখের বেশি মানুষ বসবাস করে। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা এবং শক্তিশালী ঢেউ আঘাত হানতে পারে।

স্থানীয় কর্তৃপক্ষ ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আর এমন নির্দেশনার পরই রাস্তায় ব্যাপক যানজট দেখা দেয়।

গত ২৬ সেপ্টেম্বর ফ্লোরিডার উপকূলে আঘাত হেনেছিল ক্যাটগরি ৪ হ্যারিকেন ‘হেলেন’। শক্তিশালী সেই ঝড়ের আঘাতে ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ৫টি অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছেন ৭ শতাধিক মানুষ।

ফ্লোরিডায় হারিকেন ‘হেলেন’ এর আঘাত হানার দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আঘাত হানতে যাচ্ছে হারিকেন ‘মিল্টন’। পরিস্থিতি পর্যবক্ষেণ করতে বাইডেন তার জার্মানি এবং অ্যাঙ্গোলা সফর স্থগিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com