1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নিহত ১১

  • আপডেট টাইম :: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। শনিবার খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলার কুঞ্জ আলিজাই এলাকায় এই সংঘর্ষে আরো আটজন আহত হয়েছে।

কুররামের জেলা প্রশাসক (ডিসি) জাভিদুল্লাহ মেহসুদ বলেন, ‘পাক-আফগান সীমান্তের কাছে কুঞ্জ আলিজাই পাহাড়ে এবং সেখানকার রাস্তায় গুলি চালানো হয়েছে।’

উপজাতি কাউন্সিল জিরগার সদস্য পীর হায়দার আলী শাহ জানান, উপজাতিদের মধ্যে একটি শান্তি চুক্তির জন্য জিরগা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ওই সময় এই সহিংসতার ঘটনা ঘটে।

একই প্রদেশে গত মাসে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েকদিন ধরে চলা সহিংসতায় কমপক্ষে ৪৬ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। জুলাই মাসে সংঘর্ষে ৪৯ জন নিহত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com