1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সব সম্প্রদায়ের সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই: ড. ইউনূস

  • আপডেট টাইম :: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন সমাজ চাই না, যেখানে সেনাবাহিনী-পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে। এ সরকার এমন বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে সব সম্প্রদায় এবং নাগরিকের সমান অধিকার থাকবে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াই উৎসব করা যায়, সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, দুর্গাপূজায় চার দিনের ছুটি পেয়ে সবাই খুব খুশি। দুর্গাপূজার মহাউৎসবে সারা দেশে একটি আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হওয়ায় আনন্দ আরও বেড়ে গেছে।

প্রধান উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী খুবই আন্তরিকতার সাথে নিরাপত্তার কাজটি নিখুঁতভাবে করতে পেরেছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এমন একটি দেশ গড়তে চায়, যা নিয়ে গোটা দুনিয়ার সামনে গর্ব করা যায়।

তিনি বলেন, যে জনগণের অধিকার কেড়ে নেবে, তার সঙ্গে সঙ্গে শাস্তি হবে। আমাদের হাতে আলাদিনের প্রদীপ দিয়েছে ছাত্র-জনতা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজা অনুষ্ঠান পরিদর্শন করতে শনিবার বিকেল ৩টায় ঢাকেশ্বরী পূজামণ্ডপে যান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পুরোহিতের সঙ্গে কথা বলে পূজার খোঁজ-খবর নেন। পরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com