1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

গভীর রাতে সাগরে এলপিজি বহনকারী জাহাজে আগুন

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম: বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এলপিজি বহনকারী ‘সুফিয়া’ ও ‘ক্যাপ্টেন নিকোলাস’ নামের দুটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই জাহাজের নাবিকদের উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের (চট্টগ্রাম) ক্যাপ্টেন মো. জহিরুল হক।

তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড টাগ শিপ, তিনটি মেটাল শার্ক অগ্নিনির্বাপণে কাজ করছে।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘গভীর সাগরে নোঙর করা জাহাজে আগুনের খবর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে জানানো হয়েছে।’

সিনিয়র নাবিক আতিক ইউ খান জানিয়েছেন, লাইটারিং অপারেশন শেষে এলপিজি ক্যারিয়ার্স সোফিয়াকে মাদার ভেসেল নিকোলাস থেকে আলাদা করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তিনি বলেন, ১২ দিনের ব্যবধানে দেশের চারটি জাহাজে পরপর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা নাশকতা কি না- তা যাচাই করা উচিত।

এর আগে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল বহনকারী বাংলাদেশ শিপিং করপোরেশনের দুটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটে। পরপর পৃথক দুটি ঘটনায় বিএসসি নাশকতার আশঙ্কা করছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com