1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

সীমান্ত থেকে শান্তিরক্ষী বাহিনীকে সরিয়ে নেওয়ার আহ্বান নেতানিয়াহুর

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেসকে দক্ষিণ লেবানন থেকে শান্তিরক্ষী বাহিনীকে ‘অবিলম্বে’ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার নেতানিয়াহু তার অফিস থেকে জারি করা একটি ভিডিও বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘মহাসচিব ইউনিফিল বাহিনীকে ক্ষতির পথ থেকে সরিয়ে নিন। এটি এখনই করা উচিত, অবিলম্বে।’

লেবাননকে ইসরায়েল ও গোলান হাইটস থেকে বিভক্তকারী সীমানায় ২০০০ সাল থেকে মোতায়েন রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নাকুরাতে ইউনিফিলের পর্যবেক্ষণ টাওয়ার লক্ষ্য করে ইসরায়েলি ট্যাংক থেকে গোলা ছোড়া হয়েছিল। ওই সময় টাওয়ার থেকে পড়ে দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হয়। এর ৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিন শান্তিরক্ষী আহত হয়। শুক্রবার ইউনিফিলকে সরে যেতে বলেছিল ইসরায়েল। তবে ইউনিফিল এই আহ্বান প্রত্যাখ্যান করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com