1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

পল্লী বিদ্যুতের ব্ল্যাক আউট: প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

লক্ষ্মীপুর : পল্লী বিদ্যুতে ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে সারাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করা হয়। এ ঘটনায় ঢাকার খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনের দায়েরকৃত মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই সদর থানা থেকে তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়।

শনিবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মো. আবদুল মুনাফ। তিনি বলেন, গত বৃহস্পতিবার সারাদেশে পল্লী বিদ্যুৎ ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করা হয়। এ ঘটনায় আরিফুল ইসলামকে প্রধান আসামি করে সাইবার নিরাপত্তা আইনের মামলায় সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। পরে রাতেই তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মো. আরশাদ হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এ মামলা দায়ের করেন। ওই মামলায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com