1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

তারিকের নির্দেশেই গুম করা হয় ফটো সাংবাদিক কাজলকে

  • আপডেট টাইম :: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে গুম করা হয় আলোচিত ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে। এই ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। গতকাল রবিবার এসব কথা বলেন ফটো সাংবাদিক কাজল। ২০২০ সালের ১০ মার্চ কাজলকে গুম করা হয়।

শফিকুল ইসলাম কাজল বলেন, গুম নিয়ে অনেক মানুষ মিথ্যাচার করছে। গুমের ডাক আল্লাহ শুনেছেন বলেই শেখ হাসিনার পতন হয়েছে।

জানা যায়, গুমের ঘটনায় কাজলের সন্ধানের পরও তাঁর ওপর থামেনি রাজনৈতিক প্রতিহিংসা।

এর আগে ২০২০ সালের ১০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে কাজলকে গুম করা হয়। তারপর জম টুপি পরিয়ে মাটির নিচের কোনো অজ্ঞাত স্থানে তাঁকে নেওয়া হয়।

নির্যাতনের কথা বললে এখনো আঁতকে ওঠেন সাংবাদিক কাজল। স্বাভাবিক জীবনে হয়তো ফেরা হবে না জানিয়ে এই ফটো সাংবাদিক বলেন, ‘আমাকে যেখানে রাখা হয়েছিল, সেখানে কোনো মানুষকে রাখা যায় না। আমার ডান পায়ে অনেক সমস্যা, সার্জারি করা লাগবে। আমি হাঁটতে পারি না, কোমরেও সমস্যা, চোখেও কম দেখি।

কারণ, গুমের ৫৩ দিনই আমার চোখ বাঁধা ছিল। আমি গুমকারীদের পরিপূর্ণ তালিকা এখনো কোথাও দিইনি। তবে আমার গুমের সঙ্গে যাঁরা জড়িত আমি তাঁদের চিনি এবং প্রমাণ করতে পারি।’

সাংবাদিক কাজল আরো বলেন, ‘আমার সঙ্গে এবং অসংখ্য মানুষের সঙ্গে যা হয়েছে তার ন্যায্যবিচার চাই।’

প্রসঙ্গত, শফিকুল ইসলাম কাজল ফটো সাংবাদিক হিসেবে বণিক বার্তা ও খবরের কাগজে কাজ করেছেন। এ ছাড়া ‘পক্ষকাল’ নামে একটি ম্যাগাজিন সম্পাদনার পাশাপাশি বিগত সরকারের নানা অনিয়ম নিয়ে ফেসবুকে নিয়মিত লেখালেখি করতেন। বিশেষ করে পাপিয়া কেলেঙ্কারিতে জড়িত কয়েকজন মন্ত্রী-এমপির তথ্য ও ছবি প্রকাশ করে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com