1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড

সাতক্ষীরা উপকূলে আঘাত হেনেছে আম্ফান

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২০

সাতক্ষীরা: সাতক্ষীরার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্ফান। বুধবার (২০ মে) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা উপকূলে ২০-৩০ কিলোমিটার গতিতে আঘাত হানে আম্ফান।

একই সঙ্গে ধীরে ধীরে আঘাতের মাত্রা বাড়ছে আম্ফানের। বুধবার রাত ৮টার দিকে ১৮০-২০০ কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হানবে আম্ফান। এসব তথ্য জানিয়েছেন সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী।

তিনি বলেন, বুধবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টি পুরোদমে আঘাত হানবে উপকূলে। বিকেল ৪টার দিকে সাতক্ষীরা উপকূলে ২০-৩০ কিলোমিটার গতিতে আঘাত হানার পর ধীরে ধীরে মাত্রা বাড়ছে আম্ফানের। বর্তমানে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। রাত ৮টার দিকে ঘণ্টায় গতিবেগ থাকবে ১৮০-২০০ কিলোমিটার।

এদিকে উপকূলীয় এলাকাসহ সাতক্ষীরায় ঝড় শুরু হয়েছে। ঝড়ের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। এরই মধ্যে উপকূলের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে চলে গেছেন।

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী বলেন, ঘূর্ণিঝড় আম্ফান উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। উপকূল অতিক্রম করে সামনে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপকূলীয় এলাকার এক লাখ ৪০ হাজার বাসিন্দাকে আমরা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com