1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে রাজধানী তেহরান ও কারাজ শহরের আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার কথা জানালেও তবে ঠিক কোন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।

এদিকে হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

হামলার কথা স্বীকার করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলাগুলো সফলভাবে ঠেকানো গেছে তবে কিছু জায়গায় সামান্য ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।

ইরানী রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলো বলছে, কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com