1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ব্যাংকক যাওয়ার পথে বিমানবন্দরে আটক সাবেক ডিএমপি কমিশনার

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
ঢাকা: ব্যাংককের উদ্দেশ্যে দেশত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের একটি আবেদন জমা আছে বলে জানা যায়।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র।

জানা যায়, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিগত সফরে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন।

১৯৯১ সালে ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন গোলাম ফারুক। গত ২০২২ সালের ২৯ অক্টোবর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দীর্ঘ ৩২ বছর ৮ মাসের কর্মজীবন শেষে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর অবসরে যান তিনি। অবসরপ্রাপ্ত এ পুলিশ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com