1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সুনামগঞ্জে মা-ছেলেকে জবাই করে হত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
সুনামগঞ্জ: সুনামগঞ্জে বসতঘরে মা ফরিদা বেগম (৫৫) ও ছেলে মিনহাজুল (২০)-কে জবাই করে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাতে যেকোনো সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের হাসননগরে আত্মীয়ের বাসায় থাকতেন শান্তিগঞ্জ উপজেলার বসিয়াখউরি গ্রামের প্রয়াত জাহিদুল মিয়ার স্ত্রী ফরিদা বেগম ও তার ছেলে মিনহাজুল মিয়া।

দরজা-জানালা খোলা। তাদের গলা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো ছুরির আঘাত রয়েছে। তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ সময় মা ও ছেলের স্বজনদের নম্বর সংগ্রহ করে পুলিশ তাদের খবর দিয়েছে।
নিহত ফরিদা বেগমের চাচাতো ভাই সাজন মিয়া বলেন, ‘সকালে খবর পেয়েই আমরা রওনা দিয়েছি। তাদের সঙ্গে একই বাসায় আরো একটি পরিবার থাকত। তাদের এসে আমরা পাইনি। আমরা এ ঘটনায় দোষীদের বিচার চাই।’
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. নাজমুল হক বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। এসে দেখি দরজা-জানালা খোলা। ডিবি পুলিশও ঘটনাস্থলে আছে। আমরা লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছি এবং দোষীদের খুঁজে বের করতে কাজ শুরু করেছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com