1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

পদ্মায় ‘জেলেদের হামলায়’ নিখোঁজ আরো ১ পু‌লিশ সদস্যের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে জেলেদের হামলায় নিখোঁজ হওয়া পুলিশের আরেক এএসআই মুকুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি। আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে পদ্মা নদীর পাবনা সুজানগর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।

কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মুকুল হোসেন মেহেরপুরের কালাচাঁদপুর গ্রামের মৃত আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।

জানা যায়, গত সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে এই ২ এসআইসহ কুমারখালী থানা পুলিশের ৬ সদস্য এবং কয়া ইউনিয়ন পরিষদের ২ সদস্য পদ্মা নদীতে গেলে জেলেদের হামলার শিকার হন। হামলায় পুলিশ ও ইউপি সদস্যদের বহনকারী নৌকাটি ডুবে গেলে এএসআই সদরুল হাসান ও মুকুল হোসেন নিখোঁজ হন। বাকিরা সাঁতরে তীরে আসতে সক্ষম হন।

তবে পুলিশ বলছে, পদ্মার ওপারে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যাওয়ার সময় জেলেদের নৌকার সঙ্গে সংঘর্ষে পুলিশের নৌকাটি ডুবে যায়। ঘটনার পর থেকে নিখোঁজ ২ এএসআই-এর সন্ধানে পদ্মা নদীতে অভিযান শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com