1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

শেরপুর জেলা বিএনপি’র কমিটি স্থগিত ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

শেরপুর: শেরপুর জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি স্থগিত ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপি’র নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয় যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দলের গৃহীত সিদ্ধান্তবলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা জানানো হয়।

এর আগে গেল বছরের ৪ নভেম্বর (সোমবার) বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ওই কমিটিতে আহবায়ক করা হয় বিলুপ্ত জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব করা হয় আব্দুল আওয়াল চৌধুরীকে। ২ জানুয়ারির ঘোষণা অনুযায়ী এ কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। ফলে আংশিক গঠিত ওই আহবায়ক কমিটি ২ মাসও পার করতে পারলো না। পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণার পরিবর্তে আংশিক কমিটি স্থগিত ঘোষণা করায় জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com