1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সাবেক মন্ত্রীর বাসা থেকে ৩ কোটি টাকা ও ৮৫ ভরি সোনা উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
ঢাকা: রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। সাবেক এ মন্ত্রীকে গ্রেপ্তারের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মো. আব্দুস শহীদের বাসা থেকে ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা; ১,১২০ কানাডিয়ান ডলার; ১,১০০ ইউরো; ৫,৩০০ থাইবাথ; ১,৯৫৩ ইউএস ডলার; ৫০০ মেক্সিকান ডলার; ৫০ হংকং ডলার; ৩০০০ রুপি; ৩,১১৭ কাতার রিয়াল এবং ৯৯০.৫০ গ্রাম বা ৮৫ ভরি স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়েছে।

 জানা যায়, গ্রেপ্তারের পর বুধবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালতে আনা হয় সাবেক এ মন্ত্রীকে।
পুলিশ জানায়, আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার রাখার অপরাধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com