1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

বদলে গেলো ছয় সরকারি মেডিক্যাল কলেজের নাম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : ছয় সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যক্তি নাম বাদ দিয়ে এসব প্রতিষ্ঠানের জেলার নামে নামকরণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) সচিব ডা. মো. সারোয়ার বারীর বুধবার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

যে ৬টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো-শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, নোয়াখালী শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর কর্নেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ, আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ নোয়াখালী, এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর।

এসব মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে নোয়াখালী মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ, নোয়াখালী মেডিক্যাল কলেজ, দিনাজপুর মেডিক্যাল কলেজ নামে নামকরণ করা হয়েছে।

এছাড়া টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের নাম জেলার নাম অনুসারে বদলে দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com