1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

পরস্ত্রীর ঘরে গভীর রাতে ইউপি সদস্য, আটকে বিয়ে দিল স্থানীয়রা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : গভীর রাতে পরস্ত্রীর ঘরে গিয়েছিলেন ইউপি সদস্য। আশপাশের মানুষ তা টের পেয়ে বাইরে থেকে অবরুদ্ধ করায় রাতভর নানা নাটকীয়তা শেষে ভোরে বিয়ে করতে বাধ্য হলেন ওই ইউপি সদস্য। অন্যদিকে ওই নারী তাৎক্ষণিক আগের স্বামীকে তালাক দিয়ে ইউপি সদস্যকে বরণ করেন স্বামী হিসেবে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৮নং রূপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে। ওই ইউপি সদস্যের নাম রইছ উদ্দিন। তিনি রূপনারায়নকুড়া ইউনিয়নের ১ ওয়ার্ডের সদস্য।

স্থানীয় সূত্র জানায়, রূপনারায়নকুড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য সিঙ্গুয়ারপাড় গ্রামের রইছ উদ্দিন বুধবার দিবাগত রাত এগারোটার পর একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগিচাপুর গ্রামের এক বাড়িতে যান। এসময় ওই বাড়িতে বৃদ্ধা ও তার বিবাহিতা তরুণী কন্যা ছিল।

এলাকাবাসী জানান, ওই তরুণীর সাথে সম্পর্ক রয়েছে, আগে থেকেই এমন জনশ্রæতি থাকায় এলাকাবাসী ওঁৎ পেতে থাকেন। ইউপি সদস্য রইছ উদ্দিন ওই বাড়িতে প্রবেশের কিছুক্ষণ পর ওঁৎ পেতে থাকা এলাকাবাসী তাকে বাইরে থেকে অবরুদ্ধ করে ফেলেন। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই জনসমাগম বাড়তে থাকে। রাতভর এ নিয়ে চলে নানা নাটকীয়তা। প্রথমে উভয়ে তাদের সম্পর্কের কথা অস্বীকার করে। একপর্যায়ে এলাকাবাসীর উপর্যুপরি চাপে ওই তরুণী সম্পর্কের কথা স্বীকার করে এবং ইউপি সদস্যকে বিয়ে করতে সম্মত হয়। পরে ভোরে স্থানীয় কাজী ডেকে সাড়ে তিন লাখ টাকা দেনমোহরে উভয়ের বিয়ে সম্পন্ন করা হয়। এর আগে একই বৈঠকে তরুণীর বর্তমানে থাকা স্বামীকে তালাক দেয়া হয়।

বাগিচাপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, আমার ওয়ার্ডের সমস্যা আমি জানি না। আরেক ওয়ার্ড থেকে এতে রাতে ওই সমস্যা নিয়ে কথা বলতে রইছ উদ্দিন মেম্বার এসেছেন।

স্থানীয়রা জানান, বাড়ির পুরুষেরা ঢাকায় থাকায় আগে থেকেই ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ হতো। এর আগে কয়েকবার এসব নিয়ে ঝামেলা হয়েছে। মেম্বারের যদি সম্পর্ক নাই থাকতো তবে এত রাতে অন্য গ্রাম থেকে একা কেন এই বাড়িতে আসবে?
ইউপি সদস্য রইছ উদ্দিন জানান, ওই তরুণীর স্বামীর সাথে বনিবনা না হওয়ায় মামলা সংক্রান্ত পরামর্শের জন্য তিনি ওই তরুণীর বাড়িতে এসেছেন। তাদের মাঝে কোনপ্রকার অনৈতিক সম্পর্ক ছিল না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com