1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিএনপি করে আ’লীগকে পাহারা দেওয়া আর মেনে নেওয়া হবে না : হযরত আলী

  • আপডেট টাইম :: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

শেরপুর: কিছু সুবিধাবাদী নেতাকে ইঙ্গিত করে শেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাড়ে তিন বছর জেল খেটেছি। আমার মিল-কারখানায় কয়েক দফায় ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আমাকে নিঃস্ব করা হয়েছে। আমরা তখন বলতাম, পুলিশ ছাড়া আওয়ামী লীগ আসুক, এক ঘন্টাও টিকবে না। এখন আওয়ামী লীগ নাই, পুলিশও নাই। এখন আমরা আওয়ামী লীগকে পাহারা দিয়ে রাখছি। এটা আর মেনে নেয়া হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। মাঠে আর আওয়ামী লীগকে নামতে দিব না। দেশ নায়ক তারেক রহমানকে দেশে আনতে হলে আমাদের সবাইকে সংশোধন হতে হবে। আমরা সংশোধন হওয়ার পরই আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশ প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর যে গুলি করা হয়েছে এবং ছাত্র হত্যা করা হয়েছে ওই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ তারা কেউ গ্রেপ্তার হয়নি।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর বাসভবনে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন এর সঞ্চালনায় এবং সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল।

সমাবেশ উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মেহেদী আলী খান। সমাবেশে কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-মহিলা সম্পাদক হামিদা খাতুনসহ জেলা বিএনপি এবং জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com