1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

ঝিনাইগাতী (শেরপুর) : “সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪।

দিবসটি পালন উপলক্ষে শনিবার (২নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা সমবায় অফিসার রুকুনুজ্জামানের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।

উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায়ী সংগঠনের সভাপতি সম্পাদক ও সমবায়ী ব্যক্তিগণ বক্তব্য রাখেন। পতাকা উত্তোলন, র‍্যালি আলো ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com