1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড

করোনার টিকার ওপর আস্থা নয় : মার্কিন বিজ্ঞানী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকার ওপর আস্থা না রাখার পরামর্শ দিয়েছেন এক শীর্ষ মার্কিন বিজ্ঞানী। তার মতে, করোনা মোকাবিলায় সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে, আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করা ও আইসোলেশনে থাকা। ‍

যুগান্তকারী এইচআইভি ও মানব জিন প্রকল্পের গবেষক উইলিয়াম হ্যাজেলটাইন এই মত প্রকাশ করেছেন।

এই বিজ্ঞানী বলেছেন, ‘টিকার হয়তো উন্নয়ন হবে। তবে আমি এতে আস্থা রাখি না।’ জনগণকে মাস্ক ব্যবহার, হাত ধোয়া, আশেপাশে পরিচ্ছন্নতা রক্ষা ও দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

উইলিয়াম হ্যাজেলটাইন বলেন, ‘যে সব রাজনীতিবিদ বলেন, আমার পুনর্নির্বাচনের আগেই যে কেনো সময় টিকা চলে আসবে, তাদের কথায় কান দেবেন না। আমরা হয়তো পারব, তবে আমি বলছি এটা হঠাৎ করে আসার মতো নয়। …কারণ মানুষ যতবার সার্স বা মার্স ভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা করেছে ততবারই ব্যর্থ হয়েছে।’

তিনি জানান, এর আগে যে সব টিকার উন্নয়ন করা হয়েছে সেগুলো ভাইরাসের সাধারণ প্রবেশ মুখ নাকের শ্লেষ্মা ঝিল্লিকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

হ্যাজেলটাইন অভিযোগ করেন, ভাইরাসের সংক্রমণ হ্রাসে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ মানুষদের জোর করে আইসোলেশনে রাখার ব্যাপারে বেশি কিছু করেনি। এই ক্ষেত্রে চীন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের ভূমিকা প্রশংসনীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com