1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৬

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোরা জেলায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ যাত্রী। আলমোরার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল টাইমস অব ইন্ডিয়াকে জানান, ২২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।
এনডিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনিধান্দা থেকে নৈনিতাল জেলার রামনগর যাচ্ছিল। পথে আলমোরা মারচুলার কাছে ৪৫ আসনের বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এ পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।
এক কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৭টার দিকে পথের এক মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গীত জাগির নদীর খাড়া পাড় ধরে গড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীসহ জরুরি উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে না অন্য কোনো কারণ বাসটি দুর্ঘটনায় পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com