1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

চলছে ভোট গণনা, ট্রাম্প এগিয়ে

  • আপডেট টাইম :: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিশেষ পরিস্থিতি বিবেচনায় কয়েকটি রাজ্যে ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে। এদিকে ভোটগ্রহণ শেষে অধিকাংশ রাজ্যে চলছে ভোট গণনা। প্রাথমিক ফলাফলে ১৪টি রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প।

প্রাথমিকভাবে এগিয়ে থাকলেও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ যেসব রাজ্যে রিপাবলিকানরা বরাবরই জয় পায় এমন বড় কয়েকটি রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। ফলে ইলেক্ট্ররাল ভোটে এগিয়ে গেছেন ট্রাম্প। অন্যদিকে যেসব রাজ্যে বরাবরই জয় পায় রিপাবলিকানরা এমন বড় রাজ্যগুলোর ফলাফল এখনো আসেনি।

এদিকে ভোট শেষ হওয়ার কিছু আগে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশালে পোস্ট করে ফিলাডেলফিয়ায় ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ করেছেন ট্রাম্প।

এ বিষয়ে ফিলাডেলফিয়া শহরের কমিশনার সেথ ব্লুস্টেইন বলেন, এ অভিযোগের কোনো সত্যতা নেই। এটা অপপ্রচারের আরেকটি উদাহরণ। ফিলাডেলফিয়ায় অবাধ-সুষ্ঠু ভোটগ্রহণ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com