1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি

৪০-৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ

  • আপডেট টাইম :: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
রাজনীতি ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর মতামত বিষয়ক অনুষ্ঠান ‘অভিমত’-এ গত ৫ আগস্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাক্ষাৎকার দেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করা যাবে না। কারণ বাংলাদেশে কমপক্ষে ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে।’

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির কিছু দায়িত্বশীল নেতার বক্তব্য আমি দেখেছি, যারা এর বিরোধিতা করেছেন।

ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে  তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অনেক সময় রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা ওঠানামা করেছে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টিকে একেবারেই ‘অলীক কল্পনা’ হিসেবে অভিহিত করে ড. হাছান মাহমুদ বলেন, অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয় যে কেউ আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা ভাববেন। আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল এবং এটি বাংলাদেশের জনগণের সমর্থন পেয়ে এসেছে।

এ সময় তিনি ছাত্রলীগের কার্যক্রম এবং সংগঠনের উদ্দেশ্য নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেন এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার কোনো যুক্তি না থাকার কথাও তুলে ধরেন।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে রাজনৈতিক মতামত এবং দলের কর্মকাণ্ড স্বাধীনভাবে চলতে থাকবে। ছাত্রলীগ ও আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে সামনে এগিয়ে যাবে, আর যে কেউ এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছেন, তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com