1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে তিনজন এবং চট্টগ্রাম বিভাগে দুজন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন ডেঙ্গু রোগী।

শুক্রবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৬৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৫ জন ও দক্ষিণ সিটিতে ৯৭ জন, খুলনা বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬৫ হাজার ২৯৪ জন ডেঙ্গু রোগী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com