1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শরণখোলা ও পিরোজপুরের সেতু বন্ধনে বলেশ্বর নদে ফেরি চালু

  • আপডেট টাইম :: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমেলের পর বন্ধ হওয়া বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার সাথে সেতু বন্ধনে বলেশ্বর নদে চলাচল ফেরিটি চালু হয়েছে।

বলেশ্বর নদের তীরবর্তী ফেরিঘাটে চলাচলকারী ট্রলারের মালিক ও সিপিপির সদস্য মোঃ ডালিম জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমেলের তান্ডবে গত ২৬ মে উপকূলীয় অঞ্চল বাগেরহাটের শরণখোলায় বলেশ^র নদের তীরবর্তী রায়েন্দা ফেরিঘাটের ফেরি ওঠানামার বেইলি ব্রিজ ও এপ্রোজ রোড় সম্পূর্ণ ভাবে বিলীন হয়ে যায়। এর পর থেকে প্রায় ৭ মাস ধরে বাগেরহাটের শরণখোলা উপজেলার শতশত পরিবার ও তার আত্মীয় স্বজন এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া, তুষখালি, বামনা, শাপলেজা ও চরদোয়ানির সাথে কয়েক হাজার পরিবারের সাথে সেতু বন্ধনে বলেশ্বর নদে চলাচল ফেরিটি ১১ নভেম্বর সাকাল ৮ টায় মঠবাড়িয়ার মাছুয়া ফেরিঘাট থেকে রায়েন্দা ফেরিঘাটে আসে।

ফেরিঘাটের কাজে নিয়োজিত সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বরত কর্মকর্তা এসও সাধন কুমার জানান, বেইলি ব্রিজ ও এপ্রোজ রোড় মেরামতে ১ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়। গত ৩ মাস ধরে কাজ করে একাজ সম্পন্ন করা হয়েছে।

ফেরির স্টেশন মাস্টার ফয়সাল হোসেন জানান, মাছুয়া ও রায়েন্দা অংশের ফেরিঘাটের কাজ সম্পন্ন হয়েছে। সোমবার থেকে ফেরি চালু হয়েছে। আর এতে দুই পারের পারপারকারীরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারবে বলে তিনি মনে করেন।

এ ব্যপারে সড়ক ও জনপদ বিভাগের বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমানিক বলেন, উভয় পাড়ের কাজ সম্পন্ন হওয়ায় ফেরি চলাচল করতে আর কোনো সমস্যা থাকবে না। এখন থেকে মানুষ নিরিবিলি এপাড় থেকে ওপাড়ে চলাচল করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com