1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১০

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের উত্তরাঞ্চলীয় শহর ভিলাফ্রাঙ্কা দে ইব্রোতে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরাগন অঞ্চলের জাতীয় সরকারের শীর্ষ কর্মকর্তা ফার্নান্দো বেলট্রান জানান, একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।

আরাগনের আঞ্চলিক প্রেসিডেন্ট জর্জ আজকন সাংবাদিকদের বলেন, নিহতরা সবাই জার্ডিনেস দে ভিলাফ্রাঙ্কা বাসভবনে বসবাসকারী বয়স্ক ব্যক্তি। বাসভবনটি মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য কেয়ার হোম হিসেবে ব্যবহৃত হতো। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরেকজনের অবস্থা গুরুতর।

আঞ্চলিক সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ভোর ৫টায় আগুনের সূত্রপাত হয় এবং দমকল কর্মীদের এটি নিয়ন্ত্রণে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com