1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড

২৪ ঘণ্টা প্রাণ গেলো আরও ২৪ জনের, শনাক্ত ১৬৯৪

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০

ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৪৩২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬৯৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২০৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২২ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৬ হাজার ১৯০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৪৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

তিনি বলেন, ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৭টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৯৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭২৭ জনের। মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৮৪১ জনের। এ পর্যন্ত ৩০ হাজার ২০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে তিনি বলেন, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ৯, বরিশালে ১ এবং ময়মনসিংহে ১ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে ৮ এবং মৃত অবস্থায় এসেছে ১ জন।

বয়স বিশ্লেষণে মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩, ৪১ থেকে ৫০  ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও তিনজন নারী।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ২২৫ জনকে। ছাড় পেয়েছে ৬২ জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৬০ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ২৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com