1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শেষ হলো সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বঙ্গোপসাগরের তীরবর্তী পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুটকি পল্লী খ্যাত দুবলারচরের আলোরকোলে ১৬ নভেম্বর প্রত্যুষে সাগরে পুণ্য স্নানের মধ্যে দিয়ে তিনদিনের রাস উৎসব শেষ হয়েছে। পুণ্য স্নান শেষে পূণ্যার্থীরা ফিরতে শুরু করেছে। এ বছর এ স্নানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২ হাজার পূণ্যার্থী জড়ো হয়েছিল বলে জানা গেছে।

পূর্ব সুন্দরবনের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল কবির বলেন, শনিবার প্রত্যুষে ভরা পূর্ণিমায় সাগরের প্রথম জোয়ারে পুণ্যার্থীরা পুণ্য স্নান শেষ করে নৌকা ও ট্রলারযোগে ফিরতে শুরু করেছেন।

এর আগে হিন্দু সম্প্রদায়ের পুন্যার্থীরা শুক্রবার সারারাত আলোরকোলের অস্থায়ী মন্দিরে রাধা কৃষ্ণের লীলা কীর্তনসহ নানাবিধ আচার অনুষ্ঠান পালন করেন।

রাস উৎসব উপলক্ষে এবার দুবলার আলোরকোলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় বারো হাজার পূণ্যার্থী জড়ো হয়েছিল। এখানে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য বাগেরহট জেলা প্রশাসন, নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ, কোষ্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর টিম দায়িত্ব পালন করেছেন। রাস উৎসব উপলক্ষে আলোরকোলে এ বছর বিভিন্ন দোকানী দ্রব্য সামগ্রী নিয়ে বসেছিল এবং আবহাওয়া অনুকূলে থাকায় নির্বিগ্নে রাস উৎসব সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

দুবলার চরে রাস উৎসবে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমূখর পরিবেশে পুণ্য স্নান সম্পন্ন হয়েছে। তাদের সার্বিক নিরাপত্তায় বনরক্ষী ও অন্যান্য বাহিনীর সদস্যরা সঠিক ভাবে দায়িত্ব পালন করেছেন বলে কোনো অপ্রতিকার ঘটনা ঘটেনি। ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com