1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

গুমপরিবারের সন্তানদের জন্য তারেক রহমানের শিক্ষাভাতা

  • আপডেট টাইম :: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পতিত স্বৈরাচারের আমলে ‘গুম-পরিবারগুলোর’ মধ্য থেকে বেছে নেওয়া ৩০টি গুমপরিবারের ছেলে-মেয়েদের নিয়মিত ‘মাসিক শিক্ষা ভাতা’ প্রদান করে থাকে ‘দেশমাতা ফাউন্ডেশন’।

বিভিন্ন এনজিও ও আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশপাশি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্যে উঠে আসা তথ্য অনুযায়ী গণআন্দোলনে ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার টানা তিন মেয়াদের সরকারের আমলে প্রায় ৬০০ মানুষ গুমের শিকার হন। খবর বাসসের।

এদিকে, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাজধানী ঢাকায় গুমের শিকার কয়েকটি পরিবারের সাথে সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সায়েম। ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ সময় তার সঙ্গে ছিলেন।

ব্যারিস্টার আবু সায়েম রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সংশ্লিষ্ট গুমপরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। এসব পরিবারের শিশু সদস্যদের সাথেও তিনি কথা বলেন, গল্প করেন এবং পড়ালেখাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ব্যারিস্টার আবু সায়েম তাদের কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com