1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ত্রিপুরা-কলকাতার হাইকমিশনারকে ফেরানো হলো ঢাকায়

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে। মাত্র ২৪ ঘণ্টার নোটিশে এই দুই বাংলাদেশি কূটনীতিককে ফিরিয়ে নিয়েছে ঢাকা। ভারতের পরিবর্তিত পরিস্থিতি আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফিরিয়ে নেওয়া দুই কূটনীতিকরা হলেন ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান। এতে বাংলাদেশের প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে কলকাতা ডেপুটি হাইকমিশন। তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তাদের ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে ইতোমধ্যেই ঢাকায় যোগদান করেছেন তারা। এরমধ্যে আশরাফুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গত ২৮ নভেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল উগ্র ভারতীয়। হামলায় হাইকমিশনে পতাকা টাঙানোর পুল ভাঙচুর করা হয় এবং আগুন দেয়া হয় জাতীয় পতাকায়। এরপরই অন্তর্বর্তী সরকার ওই হাইকমিশনের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com