1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ (রোববার) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাদুর্যোগ শুরুর পর এর আগে গত ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগে ২৫ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ঈদ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও করোনা পরিস্থিতির কারণে এ বছর ঈদ এসেছে সম্পূর্ণ ভিন্ন এক আবহে। ঈদের কেনাকাটায় যেমন বিধিনিষেধ ছিল তেমনি ঈদের নামাজেও থাকছে বিধিনিষেধ।

এমন বিধিনিষেধ শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবের মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজ হলেও তাতে অংশ নিতে পারবে না সাধারণ জনগণ।

বাংলাদেশে আগামীকাল (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com