1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত: আসিফ মাহমুদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা: বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমরা আশা করি, যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী ভারত তাকে (শেখ হাসিনাকে) বাংলাদেশে ফেরত দেবে।’ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘ভারতের পররাষ্ট্রসচিব যখন বাংলাদেশে এসেছেন তখনো বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট আসলে যার এ মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন।’

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিবকে বাংলাদেশের প্রতিক্রিয়া জানানো হয়েছে দাবি করে উপদেষ্টা আরো বলেন, ‘তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি এ ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com