1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

২০ ও ২১ ডিসেম্বর রেকর্ড পরিমাণ শীতকালীন বৃষ্টির আশঙ্কা

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশে রেকর্ড পরিমাণ শীতকালীন বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। ২০২২ সালের ৪ ও ৫ ফেব্রুয়ারির মতোই এবারও শীতকালে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও তিনি আশঙ্কা করছেন।

মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে।

আবহাওয়াবিদ পলাশ বলেছেন, এই সম্ভাব্য ভারি বৃষ্টিপাত সম্পর্কে তিনি শতকরা ৯০ ভাগ নিশ্চিত। খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টি হতে পারে, তবে এর পরিমাণ তুলনামূলক কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com