1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড

করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধে হু’র নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : কোভিড-১৯ রোগের জন্য ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক চিকিৎসা আপাতত বন্ধ রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই ওষুধ ব্যবহারে রোগীদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ ম্যালেরিয়া এবং অটোইমিউন রোগের চিকিৎসার জন্য ব্যাপকভাবে পরিচিত। করোনা প্রতিরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ওষুধ নিয়ে হাইপ সৃষ্টি করেছেন। ট্রাম্প করোনার ঠেকাতে নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ খাচ্ছেন বলে ইতিমধ্যে জানিয়েছেন।

তবে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ডিরেক্টর জেনারেল ট্রেড্রোস অ্যাডেহেনম গেবরিয়েসুস এক বিবৃতিতে বলেন, হার্টের সমস্যা সহ হাইড্রোক্সাইক্লোরোকুইনের একাধিক ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়ার প্রমাণ পাওয়া গেছে। ওষুধটি পর্যালোচনা করেছে সংস্থাটির ডেটা সেফটি মনিটরিং বোর্ড। নেতিবাচক ফলাফলের ভিত্তিতে সংস্থাটির নির্বাহী কমিটি করোনা রোগীদের জন্য হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক চিকিৎসা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তবে অন্যান্য বিকল্প ওষুধগুলোর ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলে জানান ট্রেড্রোস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ডা. সৌম্য স্বামীনাথন বলেন, সংস্থাটির নিজস্ব গবেষকরা এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই ওষুধের ব্যবহার আপাতত স্থগিত রাখার পক্ষে মতামত দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com