1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

৫ বছর পর মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে আবারও দেশের মাহফিলের মঞ্চে দেখা যাবে তাকে।

এর আগে ২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা মিজানুর রহমান আজহারি। ২০২০ সালের ২৯ জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।

তিনি লিখেছিলেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এ বছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।

২০২০ সালে দেশ ছাড়ার পর গত চার বছর আর দেশে ফেরেননি মাওলানা মিজানুর রহমান আজহারি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ২ অক্টোরব দেশে ফেরেন তিনি। এক সপ্তাহ দেশে থেকে আবারও মালয়েশিয়ান যান। এবার ২৬ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আজহারি। দেশের প্রত্যেকটি বিভাগে মাহফিলে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

দেশে ফিরেই ফেসবুকে এক পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল (শুক্রবার) কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবো। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।’

তিনি আরও লিখেন, ‘প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।’

মিজানুর রহমান আজহারি দেশ ছাড়ার আগে ২০২০ সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে কিছু হিন্দু ইসলাম গ্রহণ করে। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপরই লক্ষ্মীপুরে আরেক মাহফিলে ১২ জন ভারতীয় নাগরিক তার হাতে ইসলাম গ্রহণ করেন। এ ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ ১২ জনকেই আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

এরপর তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারিকে জামাতসংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সময়ে গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারির এক আত্মীয় জানিয়েছিলেন, সবশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন মাওলানা আজহারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com