1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আইন উপদেষ্টা

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ঢাকা : আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তত্য করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেওয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে। টাকার জন্য শহীদ পরিবারের আগেই অনেকে মামলা করছে। এটি বন্ধ করতে হবে। আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে।

এর আগে একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ পরিবারের অনেকে এখনো হুমকি পাচ্ছেন, এটা দুঃখজনক। আমারা আপনাদের পাশে আছি। শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতে করা হবে।

এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা বা তোমরা কোনো বিভেদ নেই। কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে। তাই শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন। এ যাত্রায় আমাদের জিততেই হবে। জেতার বিকল্প নেই।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না, তারা হত্যার বিচার চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com