1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

হালুয়াঘাটে এমএম ফিসারিজে দূর্ধর্ষ চুরি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বড়বিলা গ্রামে এমএম ফিসারিজে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার দিবাগত আনুমানিক মধ্যরাতে ফিসারিজের অফিসের লকার ও আলমিরায় রক্ষিত প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ও সিসি ক্যামেরার রিসিভারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়।
এমএম ফিসারিজের স্বত্বাধিকারী মোঃ মাহাবুব আলম সাংবাদিকদের জানান, বুধবার তিনি ফিসারিতে ছিলেন না। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ থেকে এসে দেখেন তার অফিস কক্ষের লকার ও আলমিরাতে রাখা মসজিদ, মাদরাসা ও কবর খানার প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এবং সিসি ক্যামেরার রিসিভারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। সম্প্রতি তিনি বিশ লাখ টাকার জমি ও প্রায় পাঁচ লাখ টাকার মাছ বিক্রি করেছিলেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, হালুয়াঘাট থানার সরকারী মোবাইল নাম্বার ও জাতীয় পরিসেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরির্দশন করি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
– মুহাম্মদ মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com