শ্রীবরদী, শেরপুর : ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শেরপুরের শ্রীবরদীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।