1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও উপকারভোগীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শেরপুরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে কার্যকর পল্লী উন্নয়ন নীতি বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে পল্লী উন্নয়নের গুরুত্ব অপরিসীম। সরকারি বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। একই সঙ্গে বিআরডিবির শ্রেষ্ঠ উপকারভোগীদের সম্মাননা দেওয়া হয়।

এছাড়া পোল্ট্রি ও গাভী পালন কর্মসূচির আওতায় ছয়জন উপকারভোগীর মধ্যে মোট ৭ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com