1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২৬

নকলা, শেরপুর: শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা-চুঙ্গির মোড় সংলগ্ন সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ভেঙে থাকায় প্রতিদিনই চরম দুর্ভোগে পড়ছিলেন হাজারো মানুষ।পথচারী, মোটরসাইকেল আরোহী, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করতে হতো। সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অংশটি আরও ভয়াবহ রূপ নিলে স্থানীয়দের কাছে এটি যেন এক ‘মরণফাঁদে’ পরিণত হয়।

দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে অবশেষে এগিয়ে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো মেহেদী হাসান সবুজ। তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাটসহ প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করেন।

জনপ্রতিনিধি হওয়ার আগেই মানুষের দুর্ভোগ কমাতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই দ্রুত উদ্যোগ না নেওয়া হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। সংস্কারকাজ শেষ হওয়ার পর সড়কটি এখন আগের তুলনায় অনেক বেশি নিরাপদ। দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে স্বস্তির সঙ্গে চলাচল করছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকরা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির ভাঙা অংশ সংস্কারের অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে মেহেদী হাসান সবুজের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সড়কটি মেরামত হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। অনেকেই এই উদ্যোগকে জনসেবামূলক ও অত্যন্ত সময়োপযোগী বলে ভূয়সী প্রশংসা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com