1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ১৫ বোতল ভারতীয় মদসহ আবুল হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাতটার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) তোফায়েল আহমেদ মিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সমশ্চুড়া বাজার সংলগ্ন আকতার আলীর চায়ের দোকানের সামনে থেকে আবুল হোসেন (২০) কে আটক করে র‌্যাব। আটক আবুল হোসেন সমশ্চুড়া এলাকার জানিফ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকেক ১৫ বোতল ভারতীয় মদ, একটি মোবাইল সেট এবং নগদ ১ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
পরে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করে আটকৃত মাদক ব্যবসায়ীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com