1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আকাশে উড়ল বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক বিমান

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২০

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় সম্পূর্ণ ইলেকট্রিক বিমান প্রথমবারের মতো আকাশে উড়েছে। এর নির্মাতা কোম্পানি ম্যাগনি এক্স জানিয়েছে, বৃহস্পতিবার বিমানটি ওয়াশিংটনের মোজেস লেকের উপরে ৩০ মিনিট ধরে আকাশে উড়েছে।

নির্মাতা কোম্পানিটি বিশ্বে সমাদৃত মাঝারি আকারের বিমান সেসনা গ্র্যান্ড ক্যারাভানের সঙ্গে ইলেকট্রিক ইঞ্জিন যুক্ত করেছে। আকাশে উড়ার পর নয়  সিটের বিমানটি ২,৫০০ ফুট উপরে উঠতে সক্ষম হয়। পরে ২৫ মিনিট ধরে আকাশে প্রদক্ষিণ করে নেমে আসে।

ম্যাগনি এক্স কোম্পানি নতুন এই বিমানের নাম দিয়েছে ইক্যারাভান। কোম্পানিটি আশা করছে আগামী বছর থেকেই ১০০ মাইল রেঞ্জের এ ধরনের বিমান বিক্রি করতে পারবে।

নির্মাতা কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা রোই গানজারস্কি বলেছেন, প্রকৃতিতে কার্বন নিঃসরণ কমাতেই এ ধরনের ইলেকট্রিক চালিত বিমান প্রয়োজন। তিনি আরো বলেছেন, এ ধরনের বিমান জীবাশ্ম জ্বালানির চেয়ে ৪০-৭০ শতাংশ খরচ কমবে। গানজারস্কি আরো বলেন, আগামী ১৫ বছরের মধ্যে ১০০০ মাইল রেঞ্জের মধ্যে যাতায়াত করার জন্য ইলেকট্রিক বিমান তৈরি করা হবে, তবে এর জন্য ব্যাটারি টেকনোলজির উন্নতি হওয়া জরুরি।

ম্যাগনি এক্স কোম্পানি জানিয়েছে, ক্যারাভান নামের তাদের বিমানগুলো ১৯৯২ সাল থেকে মানুষ ও কার্গো বহন করার কাজটি করছে। গত কয়েক দশকে এসব বিমানে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। কোম্পানিটির মতে, ১০০ আসনের পুরোপুরি ইলেকট্রিকে চলা বিমান তৈরিও সম্ভব, তবে তার জন্য আরো কয়েক দশক সময় লাগবে।

এয়ারবাস, এমব্রায়ার, রোলস রয়েসের মতো কোম্পানিগুলোও ইলেকট্রিক চালিত বিমান তৈরিতে কাজ করছে। ম্যাগনি এক্স বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ছোট ইবিভার সী প্লেনকে পুরোপুরি ইলেকট্রিকে চালানোর সফলতা অর্জন করে। এই সাফল্যের ছয় মাস পর কোম্পানিটি পুরোপুরি ইলেকট্রিক চালিত বিমান উড়ানোর সফলতা পেল।

দেখুন:

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com