1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান ‘সেবা প্রকাশনী’র যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতি তদন্তে অডিট পরিচালনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (১৩ মে) সেবা প্রকাশনীর অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঠক, কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে জানানো হচ্ছে, সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।

১৯৬৩ সালের মে মাসে প্রখ্যাত লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেনের হাত ধরে যাত্রা শুরু করে সেবা প্রকাশনী। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে অ্যাডভেঞ্চার, থ্রিলার, গোয়েন্দা কাহিনী এবং ধ্রুপদী অনুবাদ সাহিত্যের মাধ্যমে পাঠকদের মাঝে এক অনন্য অবস্থান তৈরি করে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। মাসুদ রানা ও কুয়াশার মতো কালজয়ী সিরিজগুলোর মাধ্যমে কয়েক প্রজন্মের কিশোর-তরুণদের পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেবা।

তবে ২০২২ সালের ১৯ জানুয়ারি প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের প্রয়াণের পর থেকেই প্রকাশনীটির প্রশাসনিক ও প্রকাশনা কার্যক্রমে এক ধরনের স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com